ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হড়কা বান ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
শনিবার সুমাত্রা দ্বীপের সরকারি এক কর্মকর্তা আকস্মিক বন্যা ও ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সি এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে হড়কা বান ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
এতে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে পেসিসির সেলাতান এলাকা থেকে দশ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে পেসিসির সেলাতানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ডনি ইউসরিজাল বলেছেন, সুতেরা জেলার লাংগাই গ্রামে দুজনের ও কোটো ইলেভেন তরুসান জেলায় সাতজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া ল