সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে স্বর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নিরাপদ আশ্রয়-খ্যাত ধাতুটির দর।

শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৭০ ডলার ৫৫ সেন্টে।
একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে। 

এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনও এত দেখেননি।
এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ