মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

নয় মাসেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে। আর প্রথমবারের মতো এই তালিকায় সবার ওপরে উঠে এল বেজোসের নাম।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে সোমবার এই রদবদল হয়েছে।

জানা গেছে, সোমবার টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এর জেরে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, এদিন বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২০২১ সাল থেকেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান কমবেশি নিজের দখলে রেখেছিলেন ৫২ বছর বয়সী ইলন মাস্ক। কিন্তু প্রথমবারের মতো সেই অবস্থানে হানা দিলেন ৬০ বছরের বেজোস।

উল্লেখ্য, টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইডথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।

অন্যদিকে, বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছে। এছাড়াও মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতা তিনি। সূত্র: ব্লুমবার্গ, ডেইলি মেইল, ওয়াল স্ট্রিট জার্নাল

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ