মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

লোহিত সাগরে সামরিক ‘চমক’ দেখাবে হুতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নেতা আবদুল মালিক আল-হুতি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে তাদের অভিযানে ‘সামরিক চমক’ নিয়ে আসছে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে বারবার হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।

খবর অনুসারে, লোহিত সাগরে কনটেইনার জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা সত্ত্বেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। বিশ্বের অন্যতম বড় জাহাজ কোম্পানি মায়ার্সক সম্প্রতি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি এক বছরের বেশি সময় ধরে চলতে পারে।

বিপদ এড়াতে অনেক জাহাজ এখন ঘুরপথে পণ্য পরিবহন করছে। এতে সময় ও খরচ—উভয়ই বেড়েছে। সিএনএন জানিয়েছে, জাহাজপ্রতি খরচ বেড়েছে প্রায় ১০ লাখ ডলার।

হুতিদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে থাকে ইরান। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর ইরানের পক্ষ থেকে হুতিদের অস্ত্র সরবরাহ বাড়ানো হয়েছে। আঞ্চলিক চারটি সূত্র জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও লেবাননের হিজবুল্লাহর কমান্ডাররা ইয়েমেনে অবস্থান করে লোহিত সাগরে হামলা চালাতে হুতি বিদ্রোহীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ