মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

বিরোধী আসনে বসার ঘোষণা মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম স্পিকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে দলটির প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা বিরোধী দলের আসনে বসবো।বৃহস্পতিবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা ফজলুর রহমানকে প্রশ্ন করা হয়, তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারকে ভোট দেবেন কিনা।

জবাবে তিনি বলেন, আমরা ভোটের অধিকার ব্যবহার করব না, আমরা বিরোধী দলে বসব। জমিয়তে উলামায়ে ইসলাম প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেব না।

প্রতিবাদ আন্দোলনের বিষয়ে এক প্রশ্নে মাওলানা ফজলুর রহমান বলেন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরা জনগণের প্রতিনিধিত্ব করব।

নওয়াজ শরীফের সাথে সাক্ষাত হয়েছে কি না- জানতে চাইলে জমিয়ত প্রধান জানান, তিনি এখনও নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেননি। বুধবার রাতে একটি প্রতিনিধি দল এসেছিল, যার মধ্যে পিএমএল-এন, পিপিপি, বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং আইপিপির প্রতিনিধিরা ছিলেন।

ফজলুর রহমান বলেন, জমিয়ত এই সংসদে অংশ নেবে না। কারণ যার ফলাফল জনগণের হাতে নেই, এই হাউসে আমাদের কোনো কার্যক্রমে অংশ নেওয়ারও অধিকার নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ