মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

রাফায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ১২ জনের বেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার তেল আবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১২ জনের বেশি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের বেশি সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে ২৯ হাজার ৩১৩ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত ১৫ লাখ গাজাবাসী আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের বেশির ভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করছে।
পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ।

গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিন্দা উপেক্ষা করে রাফায় স্থল অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রমজানের আগে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে রাফায় রমজানে পূর্ণাঙ্গ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ