সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকার ভেটো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা নতুন একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা।

গতকাল মঙ্গলবার পরিষদে আলজেরিয়ার উত্থাপন করা ওই খসড়া প্রস্তাবে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল।

বিবিসি জানায়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা নতুন এই খসড়া প্রস্তাবে ভেটো দেবে এর ইঙ্গিত আগেই মিলেছিল। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টিই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো প্রসঙ্গে আমেরিকার ভাষ্য, আলজেরিয়ার প্রস্তাব যুদ্ধ সমাপ্তির আলোচনা ভেস্তে দেবে।