মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

আফগানিস্তানে ভূমিধসে নিহত বেড়ে ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের এক গ্রামে ভারি তুষারপাতের মধ্যে ভূমিধসে নিহত বেড়ে ২৫ জন হয়েছে।

রোববার রাতে নুরিস্তানের তাতিন উপত্যকার নক্রে গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে, তুষারের কারণে রাস্তা বন্ধ হয়ে আছে আর হেলিকপ্টার নামানোর উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যারা কোনোভাবে ওই গ্রামটিতে পৌঁছতে পেরেছেন তারা শাবল ও কুঠার নিয়ে উদ্ধার অভিযান চালাতে বাধ্য হচ্ছেন।

সোমবার নুরিস্তান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশমি জানান, প্রায় পুরো নক্রে গ্রাম ভূমিধসে চাপা পড়েছে। লোকজন সম্ভাব্য জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু অনবরত তুষারপাত হতে থাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান চালানোর মতো আধুনিক যন্ত্রপাতি, উপকরণ ও সুযোগ-সুবিধার অভাব রয়েছে।  

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিওতে জানান, ২৫ জনের মৃত্যু হয়েছে। রাতে হওয়া ওই ভূমিধসে প্রায় ১৫ থেকে ২০টি বাড়ি পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে।  

পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান বনাঞ্চলে ঢাকা একটি পার্বত্য প্রদেশ। এখানে প্রায়ই ভূমিধস, তুষারধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

২০২১ সালে প্রদেশটিতে হড়কা বানের এক ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৭ সালে তুষারধসের আরেক ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ