মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

রমজানে যে শর্তে গাজায় হামলা বন্ধ রাখতে চায় ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজান মাসেও গাজায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল সরকার। গত রোববার এ হুঁশিয়ারি দেন সন্তাসী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ।

হুঁশিয়ারি দিয়ে গান্তজ বলেন, ‘রমজানের মধ্যে জিম্মি ব্যক্তিরা যদি নিজ বাসায় (ইসরায়েল) না ফিরতে পারেন, তাহলে রাফাসহ গাজার সব জায়গায় লড়াই চলবে। '

ইসরায়েলের এই নেতা আরও বলেন, 'হামাসের সামনে একটি পথ খোলা আছে।

তারা আত্মসমর্পণ করতে পারে; জিম্মিদের মুক্তি দিতে পারে। তাহলে গাজার বেসামরিক মানুষ রমজানে রোজা পালন করতে পারবেন। '

উল্লেখ্য দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় আকাশ থেকে বোমা হামলার পাশাপাশি স্থল হামলাও চালাচ্ছে ইসরায়েল। হামলার মুখে প্রাণ বাঁচাতে উপত্যকাটির ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন একেবারে দক্ষিণে রাফা এলাকায়।

সেখানেও খাবার ও বাসস্থানের তীব্র সঙ্কট। কারণ চরম মানবেতরভাবে জীবন কাটাচ্ছেন তাঁরা। দেখা দিয়েছে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ