সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

এবার ভারতগামী তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান- সমর্থিত ইয়েমেনের হুতিরা।

শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পোলাক্স নামের তেল বহনকারী ঐ ট্যাংকারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। এর আগে, শুক্রবার লোহিত সাগরে পানামানিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ঐ ট্যাংকারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে যাওয়া এম/টি পোলাক্সে আঘাত হানে।