মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

পুলিশ ও ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

এতে এখন পর্যন্ত তিনজনের নিহত হয়েছে। স্থানীয় এক সাংবাদিকের পাঠানো কিছু ভিডিওতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। তাদের চিৎকার করতে শোনা যাচ্ছে। সেইসাথে সেখানে গুলির শব্দও শোনা যাচ্ছে।

পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টায় সম্পন্ন হয়। এরপরেই শুরু হয় ভোট গণনা। কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল জানানোর কথা ছিল। কিন্তু ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর আজ সকাল থেকে ফলাফল আসতে শুরু করে। তবে এতেও অনেক ধীরগতি।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে যে ফলাফল দেখানো হয়েছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে স্বতন্ত্র পার্থীরা ৭৯টি আসন পেয়েছেন। এসব প্রার্থীরা বেশিরভাগই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত প্রার্থী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ