নারী কর্মীদের জন্য অভিনব এক ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি কোম্পানি। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, কোনো কর্মী একটি সন্তান নিলেই পাবেন ৭৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকারও বেশি। নিম্ন জন্মহার থেকে দেশকে বাঁচাতেই কোম্পানিটির এমন পদক্ষেপ। খবর সিএনএনের।
সিউলভিত্তিক কোম্পানি বুইয়ং সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ২০২১ সাল থেকে তাদের কোম্পানিতে কর্মরত নারীদের ৭০টি বাচ্চা জন্ম দেওয়ার জন্য মোট ৫.২৫ মিলিয়ন বা ৫২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়। বুইয়ং কোম্পানির চেয়ারম্যান লি জুং কিউন বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় যেভাবে প্রজনন হার কমছে, তেমনটা চলতে থাকলে আগামী ২০ বছরে আমাদের দেশ অস্তিত্বের সংকটে পড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় সেই পরিবারের আর্থিক সংগতির ওপর নির্ভর করে। অনেক সময় দেখা যায়, সন্তান লালন-পালন করা ও তার ভবিষ্যতের বিষয়টি ভাবতে গিয়ে অর্থ সরবরাহ না করতে পারার জন্যও অনেকে বেশি সন্তান নিতে চান না। তাই আমরা কর্মীদের বোনাà