অনুপ্রবেশ ঠেকাতে পুরো মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরইমধ্যে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-মিয়ানমার সীমান্তের মধ্যে মণিপুরের মোরেহ অংশের ১০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া হাইব্রিড সার্ভিল্যান্স সিস্টেমের (এইচএসএস) মাধ্যমে বেড়া দেওয়ার দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন। এ প্রকল্পের আওতায় অরুণাচল ও মণিপুরে এক কিলোমিটার করে বেড়া দেওয়া হবে। মণিপুরে প্রায় ২০ কিলোমিটারজুড়ে বেড়া নির্মাণের অনুমোদন পাওয়া হয়েছে। এই কাজ শিগগিরিই শুরু হবে।