ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ১৩৬ ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চার কর্মকর্তা এই তথ্য জানিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে দাবি করেছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, সাময়িক যুদ্ধবিরতির মাধ্য মুক্তিপ্রাপ্তরা ছাড়াও গাজায় তাদের ১৩২ জিম্মি রয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে চার ইসরায়েলি জিম্মি ছিল। যার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনে