গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার শুরুর পর থেকে উপত্যকার প্রায় ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন বা সঙ্গীহীন হয়ে পড়েছে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল বিষয়ক সংস্থা ইউনিসেফ। প্রায় চার মাস ধরে চলা ইসরায়েলের এ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা।
ফিলিস্তিনে নিযুক্ত ইউনিসেফের কমিউনিকেশনস ডিপার্টমেন্টের আঞ্চলিক প্রধান জোনাথন ক্রিকক্সের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন ঘর ছাড়া মানুষের সংখ্যা প্রায় ১৭ লাখ। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১৭ হাজার, যা মোট à¦