মিয়ানমারে আরাকান আর্মি (এএ) রাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি দখল করেছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এ বিজয়ের পর আরাকান আর্মি এখন রাখাইনের রাজধানী দখলের পরিকল্পনা করছে। আরাকান আর্মির কাছে একের পর এক ঘাঁটি হাতছাড়া হওয়ায় দেশটিতে প্রচণ্ড অস্থিরতা বিরাজ করছে। জনমনে বাড়ছে আতঙ্ক-অনিশ্চয়তা। সংঘর্ষ চলছে রাখাইনের সর্বত্র।
নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হাজারো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে পালাচ্ছেন। তারা সাগরপথে বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
এএ বলছে, ঐতিহাসিক ম্রাউক-ইউ টাউনশিপে বেশ কয়েক দিনের লড়াইয়ের পর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৪০ কে তারা পরাজিত করেছে। সেখানে তারা এলআইবি ৩৭৭ এবং ৭৭৮ ব্যাটালিয়নের অন্তর্গত ঘাঁটিগুলোও ঘেরাও করে রেখেছে।
মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ছে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। নাম দেয়া হয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। এ অ্যালায়েন্সে এএ ছাড়াও আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মà¦