ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র দুই ঘণ্টায় তাদের রাজধানী তেল আবিবে এক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা রয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব সংবাদমাধ্যম আল-মায়াদিন।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে অধিকাংশই নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম, আর অন্যগুলো তেল আবিবের আকাশচুম্বি দালানগুলোয় নিশানা করতে পারে।
তেল আবিবের এসব স্থাপনার ব্যাপারে ইসরায়েলের রিপোর্টে বিশদ আলোচনা করা হয়নি, তবে হিজবুল্লাহ এগুলোকে ‘পরবর্তী যুদ্ধের টার্গেট’ বলে অভিহিত করেছে বলে জানানো হয়।
এদিকে হিজবুল্লাহ ইতোমধ্যেই ইসরায়েলের কবজা থেকে উত্তর ফিলিস্তিনকে মুà¦