গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দীর্ঘ ১১৫ দিনের এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। ইসরায়েলি বাহিনী বর্বর হামলা নিহত হয়েছে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিন। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য- গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে নির্মূল করা ও তাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার করা। নির্বিচারে হামলা চালিয়েও দীর্ঘ প্রায় চার মাসে সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রীদের কেউ কেউ এখন বলছেন, হামাসকে ধ্বংস বা নির্মূল করতে এক প্রজন্ম লেগে যেতে পারে।
এছাড়াও মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ১১৪ দিন যুদ্ধ করে হামাসের মাত্র ২০ শতাংশ টানেল ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও ৮০ শতাং