পাকিস্তান ও ইরান উত্তেজনা কমাতে রাজি হয়েছে। এর মধ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কার্যালয়। এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিলেও ইরানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। খবর: বিবিসি।
এর আগে মঙ্গলবার রাতে ইরান পাকিস্তানে বিমান হামলা চালায়। ইরান পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। দেশটি ইরানে রাষ্ট্রদূতকে তলব ও বর্তমানে তেহরানে থাকা ওই রাষ্ট্রদূতের ফেরা নিষিদ্ধ করে।
এছাড়া পাকিস্তানও বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালালে উত্তেজনা তীব্র রূপ নেয়। যদিও ইসরায়েল ও হামাস যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে।