পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে দু'দেশের মধ্যে প্রবল উত্তেজনার মধ্যে ভারত তার অবস্থান প্রকাশ করেছে। ঘটনাটিকে দু'দেশের পারস্পরিক বিষয় হিসেবে অভিহিত করলেও পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে একইসাথে ওই বিবৃতিতে নয়াদিল্লি জানিয়েছে, 'আত্মরক্ষায় কোনো দেশকে কখন পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেটা আমরা বুঝি৷'
এই বার্তার মধ্যে দিয়ে আসলে ভারত নাম না করেই কার্যত পাকিস্তানকে দোষী করেছে বলে অনেকে মনে করছে৷ কারণ ইরানেরও অভিযোগ, পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থেকেই বালোচ অস্ত্রধারীরা একাধিকবার তাদের দেশের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে৷
উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জৈশ আল-অদল গ্রুপের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান৷ এই হামলার পর পাকিস্তান এবং ইরানের মধ্যে à¦