ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে ইসরায়েল যে সামরিক পদক্ষেপ হাতে নিয়েছে তাতে কোনও কাজ হবে না বলে মন্তব্য করেছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি জানিয়ে দিয়েছেন।
ব্লিংকেন নেতানিয়াহুকে বলেছেন, “হামাসের কোনও সামরিক সমাধান নেই। ইসরায়েলি নেতাকে (বেনিয়ামিন নেতানিয়াহু) তা স্বীকার করতে হবে। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।”
সবশেষ মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন নেতানিয়াহুকে এসব কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথà