মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

পাকিস্তানে এক ডজন ডিমের দাম ৪০০ রুপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। সেখানকার বাজার পরিস্থিতির এতটাই বিপর্যয় ঘটেছে যে, দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এক ডজন দিমের দাম ৪০০ রুপিতে পৌঁছেছে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদবেন অনুযায়ী, পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সেখানে মাত্র ১২টি ডিমের দাম ৪০০ রুপিতে স্পর্শ করেছে।
এছাড়া লাহোরে এক কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপিতে। যদিও সরকার পিঁয়াজের দাম ১৭৫ রুপি নির্ধারণ করে দিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে।

গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল। সূত্র: পাকিস্তান টুডে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ