মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

এবার লেবাননে নিহত হামাস কমান্ডার আরুরির দুই বোনকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার লেবাননে বিমান হামলায় নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সালেহ আল-আরুরির দুই বোনকে গ্রেফতার করল ইসরায়েল। তারা হলেন- দালাল ও ফাতিমা আল আরুরি।

রবিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও আল বাইরেহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আরও কয়েকজনকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী।

ওই দুই বোনের একজনের ছেলে বলেছেন, ইসরায়েলি বাহিনী যারা তার মাকে গ্রেফতার করতে তাদের বাড়িতে ঢুকেছিল, তারা তাকে লাঞ্ছিত করেছে এবং বাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি তার মামা নিহত হামাস নেতা সালেহ আল-আরুরির ছবি বাজেয়াপ্ত করেছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি লেবানবের বৈরুতে হামাস নেতা সালেহ আল-আরুরিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ