মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইয়েমেনে ফের বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়র্টাসের বরাত দিয়ে শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা করা হচ্ছে বলে দাবি পশ্চিমাদের। ছবি

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আরেকটি স্থানে হামলা চালিয়েছে। 

দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ওই জায়গা থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছিল হুতি যোদ্ধারা।
 রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ চ্যানেলের খবরে বলা হয়েছে, সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী।
 
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকে পোস্ট দিয়েছেন। সেগুলো থেকে জানা গেছে, সানার পাশেই একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা হয়েছে।
 লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা করা হচ্ছে বলে দাবি পশ্চিমাদের।
 
এরআগে শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হুতি বিদ্রোহীদের অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
 
বার্তাসংস্থা এপি জানিয়েছে, হুতিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের সেনারা। হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া হামলায় যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।
 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আমরা হুতিদের প্রতিক্রিয়া জানাবো, যদি তারা এই আপত্তিজনক আচরণ চালিয়ে যায়’। শুক্রবার ‘আক্রমণ বন্ধ না হলে আপনি কি হুতিদের ওপর বোমা হামলা চালিয়ে যাবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ