সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কাশ্মিরের পরিস্থিতি উদ্বেগজনক : ভারতীয় সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে অস্থিতিশীলতা চলছে। বিচ্ছিন্নতাবাদীদের সাথে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটছে বেশ নিয়মিতই। এই পরিস্থিতিতে কাশ্মিরের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।

এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতিও সেনাবাহিনীর উদ্বেগ বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী ১৫ জানুয়ারি (সোমবার) ভারতের সেনা দিবস পালিত হবে। তার আগে বৃহস্পতিবার বার্ষিক সাংবাদিক সম্মেলন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। সেখানে, জম্মু-কাশ্মিরে নতুন জায়গায় বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বৃদ্ধি এবং মণিপুরের পরিস্থিতিসহ ভারতের নিরাপত্তাগত হুমকি নিয়ে আলোচনা করেন তিনি।