সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মাত্র ৭০ জন যোদ্ধা নিয়ে ‘আল-আকসা ফ্লাড’ শুরু করে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাত্র ৭০ জন যোদ্ধা নিয়ে আল-আকসা ফ্লাড অভিযান শুরু করে হামাস।  উত্তর থেকে দক্ষিণপর্যন্ত পুরো গাজা উপত্যকা সীমান্তে আকস্মিক হামলা চালায় তারা। ফিলিস্তিনি সূত্রগুলো গণমাধ্যম আশারক আল-আওসাতকে এই তথ্য জানিয়েছে। 

খবর অনুসারে, হামাস যোদ্ধারা গাজা-ইসরায়েল বাধার পুরু দেয়াল ভেঙে কৌশলগতভাবে প্রস্তুত বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে। এছাড়া তারা গ্লাইডার এবং প্যারাসুট ব্যবহার করে ইসরায়েলি সেনা স্থাপনার আশেপাশে যোদ্ধাদের অবস্থান করিয়েছিল।

সূত্রের খবর, গাজার বিভিন্ন এলাকায় হামাসের ‘এলিট ইউনিট’ থেকে এই অভিযানে জড়িতদের বাছাই করা হয়েছে। বছরের পর বছর ধরে  তারা ব্যাপক প্রশিক্ষণ নেন।  গোপনীয় প্রশিক্ষণ গ্রহণের পর অভিজাত সদস্যরা গোপনীয়তার অঙ্গীকার করেন। তারা পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করা থেকে বিরত ছিলেন। তà¦