যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাক থেকে আপাতত সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।
গত সপ্তাহে বাগদাদ ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট থেকে তারা বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। এরপর পেন্টাগনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা না থাকার কথা জানানো হলো।
মার্কিন বিমানবাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন, এখনই (সেনা প্রত্যাহারের) পরিকল্পনার ব্যাপারে আমার কিছু জানা নেই। আইসিসকে (জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) পরাজিত করার লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে মনোযোগ ধরে রাখব। ইরাক সরকারের আমন্ত্রণে দেশটিতে মার্কিন সেনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন বাহিনী বাগদাদে ড্রোন হামলা চালায়। পেন্টাগন দাবি করে, এ হামলায় মার্কিন কর্মীদের ওপর à