ইরানে জোড়া বিস্ফোরণে শতাধিক নিহতের ঘটনায় আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এই জোড়া বিস্ফোরণে রিপোর্ট লেখা পর্যন্ত ১০৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
একইসঙ্গে এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও অভিহিত করেছে পশ্চিম এশিয়ার দেশ ইরান।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এদিন দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সোলাইমানির সমাধিস্থল থেকে কয়েকশ মিটার দূরের এই জোড়া বিস্ফোরণের ঘটনায় ১০৩ জন নিহত হয়। আহত à