ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলেইমানির হত্যার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির কাছে দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী ইরিব জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে বিস্ফোরণে আরও ১৭১ জন আহত হয়েছে।
প্রথম বিস্ফোরণটি হয়েছিল শহীদ সোলাইমানির মাজার থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি মাজার থেকে এক কিলোমিটার দূরে এবং যিয়ারতকারীদের যাবার পথ থেকে এমনকি চেক-পোস্টের বাইরে ঘটেছিল।