বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

গাজ্জায় যে তিনটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গতকাল সোমবার, অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা ইসরাইলি সৈনিকদের সাথে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে গাজ্জা উপত্যকা নিয়ে নেতানিয়াহুর তিনটি পরিকল্পনার কথা প্রকাশিত হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নেতানিয়াহু তিনটি পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে পুরোপুরি ধ্বংস কর, গাজ্জা উপত্যকাকে অস্ত্র মুক্ত রাখা এবং দখলকৃত পশ্চিম তীরসহ সমগ্র ফিলিস্তিনি অঞ্চলকে মৌলবাদ থেকে ফিরিয়ে আনা।

উত্তর গাজ্জায় ইসরাইলি সেনাদের সাথে সাক্ষাৎকালে নেতানিয়াহু বলেন, হামাসের উপর মিলিটারি আগ্রাসন চালানো ছাড়া তাদের কাছে থাকা বন্দীদের মুক্ত করতে সফল হবে না ইসরাইল।

তিনি আরো বলেন, “আমরা থামবো না। এর শেষ না দেখা পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে।”

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে একটি মানবিক যুদ্ধবিরতির দাবি জানানো হলেও তা অস্বীকার করে গাজ্জায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। যার ফলে অত্র অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইসরাইলের এমন সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সমর্থিত গ্রুপগুলো পাল্টাপাল্টি একে অপরকে হামলা চালাতে পারে।

সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ