সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ভয়াবহ বিস্ফোরণ ভারতের নাগপুরের কারখানায়। রোববার সকালের দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন। আহত ৩। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ঠিক কী হয়েছিল? এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে বাজারগাঁওয়ের কারখানাটি। কেন বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

তবে নাগপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট হর্ষ পোদ্দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই সৌরশক্তি সংক্রান্ত বিস্ফোরক কারখানার কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং চলছিল।

মোট ১২ জন কর্মী কাজ করছিলেন। বিস্ফোরণে তাদের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এনএ/