শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

হামাসের হাতে ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন ধরণের ২৩টি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড ও হতাহত করেছে অবৈধ রাষ্ট্রটির অসংখ্য সেনা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংসের ও অসংখ্য ইসরাইলী সেনা হতাহতের দাবী করা হয়।

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির দাবী মতে, সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন ধরণের মোট ২৩টি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীন।

সর্বশেষ বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের ৫টি সশস্ত্র জিপে হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠনটি। যার মধ্যে ২টি পুরোপুরি ভাবে ধ্বংস করা হয়।

বিবৃতিতে এবিষয়ে বলা হয়, বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের ৫টি সশস্ত্র জিপকে আমরা ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্রের নিশানা বানিয়েছি। তন্মধ্যে ২টি জিপ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি। একটি উল্ফ টাইপ জিপ ও অপরটি ডিফেন্ডার টাইপ জিপ।

সংগঠনটির দাবী অনুসারে, ওই ২টি জিপের সকল ইসরাইলী সেনাকে জিরো রেঞ্জ থেকে মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য ৩টি সশস্ত্র জিপ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

অপরদিকে বাইতে হানুনে অসংখ্য ইসরাইলী সেনা সমেত পুরো একটি বাড়ি ধ্বংস করে দেওয়ারও দাবী করে তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের মুজাহিদীন বাইতে হানুনের এক ঘরে আশ্রয় নেওয়া ইহুদিবাদী দখলদার সেনাদের বাড়ি সমেত নি:শেষ করে দিতে সক্ষম হয়েছে। ইসরাইলী সেনা ইউনিটটির অবস্থান লক্ষ্য বাড়িটিতে মোট ১২টি ‘ইয়াসিন টিবিজি’ নিক্ষেপ করা হয়েছে। ফলশ্রুতিতে পুরো বাড়িটি তাদের উপর সম্পূর্ণরূপে ধ্বসে পড়ে।

আরো বলা হয় যে, বিধ্বস্ত বাড়ির নীচে চাপা পড়া পুরো ইউনিটটির অধিকাংশই নিহত ও আহত অবস্থায় রয়েছে।

এছাড়া সকাল থেকে চলমান হামলায় আরো অসংখ্য ইহুদিবাদী ইসরাইলী সেনাদের হতাহত করা হয়েছে বলেও জানানো হয়।

আজ সকাল থেকে চলমান অভিযানে এর আগে আরো ২১টি ইসরাইলী সামরিক যান ধ্বংস করে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ফলে একদিনে সর্বোচ্চ ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংসের এক অনন্য রেকর্ড করে বসে তারা।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ