শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

আইসিসির কাছে তদন্ত চেয়ে দ.আফ্রিকার সুপারিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

গাজায় ইসরায়েলের চলমান হামলার বিষয়ে তদন্ত করার দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি সুপারিশ জমা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার পর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা গণমাধ্যমকে এ কথা জানান। দক্ষিণ আফ্রিকা ও কাতারের কূটনীতিক সম্পর্ক স্থাপনের ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে কাতারের আমিরের আমন্ত্রণে মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে সিরিল রামাফোসা দেশটিতে সফরে রয়েছেন।

রামাফোসা আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সংকট একটি দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে সমাধান করা দরকার। যেখানে ফিলিস্তিন একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে এবং ইসরায়েল রাষ্ট্রেরও অস্তিত্ব থাকবে। গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে এবং আমরা আমাদের অবস্থানটি খুব স্পষ্টভাবে বলেছি যে, আমরা চলমান ইসরায়েলি বাহিনীর  হামলার বিরোধিতা করছি। প্রেসিডেন্ট রামাফোসা দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে রয়েছেন। রামাফোসা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অন্যান্য বিষয়গুলোর মধ্যে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে অফিসিয়াল সূত্রে জানা গেছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ