রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হামাসের ‘বিপজ্জনক’ সুড়ঙ্গের মুখে ইসরায়েলি সেনারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে হামলা চালানোর পর গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর আরো বড় উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য হামাসের সুড়ঙ্গের নেটওয়ার্ক চিহ্নিত ও ধ্বংস করা। বছরের পর বছর ধরে নিজেদের মূল প্রতিরক্ষা কৌশল হিসেবে সতর্কতার সঙ্গে সুড়ঙ্গ তৈরি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি।

ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের মূল ঘাঁটি উত্তর গাজায় হামলা চালানোর সময় এরই মধ্যে গেরিলা হানাসহ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। হামাসের সঙ্গে তাদের সামনাসামনি লড়াইও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাকড়শার জালের মতো ছড়িয়ে থাকা ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মূল করা হবে ইসরায়েলি সেনাবাহিনীর সামনে আরো বড় চ্যালেঞ