শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

জরুরি তিনটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এগুলোর মধ্যে শুধু আরব দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি সম্মেলন। আরেকটি হবে ইসলামিক দেশগুলো নিয়ে। আর অন্যটি হবে আফ্রিকান দেশগুলোর অংশগ্রহণে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে ঠিক কবে এসব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এসব সম্মেলনের আহ্বান জানাবে সৌদি আরব।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন।

তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি আরব রিয়াদে তিনটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করবে।”

তিনি আরো বলেন, “সৌদি আরব এই সপ্তাহে, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানী রিয়াদে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলন ডাকবে। আফ্রিকা-সৌদি শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে। তারপর অনুষ্ঠিত হবে ইসলামিক শীর্ষ সম্মেলন।”

খালিদ আল-ফালিহ বলেন, স্বল্প সময়ের মধ্যে সৌদি আরবের নেতৃত্বে এই তিনটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশের উদ্দেশ্য হবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা। সূত্র: আল জাজিরা সূত্র: আল জাজিরা, রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ