অবরুদ্ধ গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফায় কর্মরত ছিলেন ওই সাংবাদিক। মঙ্গলবার ওয়াফার পক্ষ থেকে আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ওয়াফা বলছে, গাজা নগরীর পশ্চিমে জেলেদের মাছ ধরার একটি বন্দরের কাছে মোহাম্মদ আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আ
