শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গাজায় আবারও ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের টেলি যোগাযোগ কোম্পানি প্যালটেল জানিয়েছে, গাজায় সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল সেবা।

ইন্টারনেট পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লক জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৮.৫০ মিনিট থেকে নতুনভাবে গাজা উপত্যকার সংযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। 

এর ফলে গাজায় ইন্টারনেট সেবা প্রদান করা শেষ সংস্থা প্যালটেলও ইন্টারনেট সেবা দিতে হিমশিম খাচ্ছে।
নেটব্লক জানিয়েছে, এটা চলতি মাসে তৃতীয়বারের মতো গাজার ইন্টারনেট ব্লাকআউট।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই এই উপত্যকায় বিদ্যুৎ, পানি, মোবাইল, জ্বালানি সেবাসহ সবকিছুই ধাপে ধাপে বন্ধ করে দিচ্ছে ইসরায়েলিরা। ফলে ধীরে ধীরে গাজার মানুষদের জীবন যাপন আরো ভয়াবহ হয়ে উঠেছে।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ