ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে রোববার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হঠাৎ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে তিনি বলেছেন, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা উচিত নয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের মাটিতে ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এটিই ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন কূটনীতিকের প্রথম সফর।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের প্রতিশোধমূলক স্থল, বিমান এবং সমুদ্র পথে হামলায় গাজায় প্রায় ৯ হাজার ৮০০জন নিহà
