শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

হামাসের হামলায় ৩৩৮ ইসরায়েলি সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে, গাজায় তাদের আরও চার সেনা নিহত হয়েছে। এতে করে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৮ জনে। আজ শুক্রবার আনাদোলু এজেন্সি ও বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


তবে হামাসের সামরিক উইং আল-কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আরও বেশি।  

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। হামাসের দাবি, তারা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে অতর্কিত তাণ্ডব চালিয়েছে হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহতের সংখ্যা  এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. আশরাফ আল-কিদরা বলেছেন, গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৬০ জনের বয়স ১৮ বছরের কম।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ