পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাইফার মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সফদারের মাধ্যমে ১৮ পৃষ্ঠার জামিনের আবেদন করেছেন।
আবেদনে এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে এ মামলা নিয়ে ১৫টি প্রশ্ন তুলেছেন ইমরান খানের আইনজীবী।
গত আগস্টে তোশাখানা দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা দেওয়া হয়। পরে অবশ্য সাজার রায় উল্টে গেলেও তাকে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগের মামলা সচল করা হয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতà
