যুদ্ধ বিধ্বস্ত গাজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এমনকি ইসরায়েলে কর্মরত গাজার শ্রমিকদেরও ফেরত পাঠানো হবে বলে বৃহস্পতিবার তারা জানিয়েছে।
হামাসের ৭ অক্টোবরের হামলার আগে গাজার প্রায় ১৮ হাজার বাসিন্দার ইসরায়েলে প্রবেশ এবং কাজের অনুমতি ছিল। সেখানে কাজ করে তারা বেশি আয় করতে পারত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার রাতে বলেছে, ‘ইসরায়েল গাজার সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করবে। গাজা থেকে আসা আর কোনো ফিলিস্তিনি শ্রমিক থাকতে পারবে না। গাজার যেসব শ্রমিক যুদ্ধ শুরুর দিন ইসরায়েলে à¦
