শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গাজায় হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্যালেস্টাইনের উপরে হামলা বন্ধের দাবি ও শান্তির পক্ষে এআইপিএসও-র ডাকে মিছিল। কলকাতায়।

ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত প্রকট রূপ নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এখন ওই অঞ্চলে সেনা ও ট্যাংক পাঠিয়েছে।

বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলের এ হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইজরায়েলি হামলা ও ‘গণহত্যা’ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতাতেও। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) ডাকে। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে শহরের আরও অনেক জায়গায় মিছিল করেছে সিপিএমের ছাত্র সংগঠন, এসইউসি, এপিডিআরসহ আরও কিছু সংগঠন। সব মিছিল থেকেই আওয়াজ তোলা হয়েছে ইসরায়েলের ভূমিকা এবং তাদের পেছনে আমেরিকার মদতের বিরুদ্ধে।   

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিবাদীদের বক্তব্য, নরেন্দ্র মোদির সরকারকে বাধ্য করতে হবে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াতে। তার জন্য বিপুল জনমত গড়ে তুলতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে বা ফিলিস্তিনের সমর্থনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কেন একটি শব্দও করেনি, সেই প্রশ্নও তোলা হয়েছে। 

এদিকে ইজ়রায়েলি হানাদারি বন্ধের দাবিতে এ দিন ধর্মতলা থেকে কলেজ স্কোয়ারের মধ্যে মিছিল হয়েছে অন্য একাধিক সংগঠনের। কলেজ স্ট্রিটে জমায়েত করে ধর্মতলা পর্যন্ত মিছিলে শামিল হয়েছিল এপিডিআর, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ এবং আরও নানা সংগঠন। তার মধ্যে ছিল সিপিআই (এম-এল) লিবারেশনের বিভিন্ন গণ-সংগঠনও। প্যালেস্টাইনে শিশু ও নারীঘাতী হামলা বন্ধের দাবি তুলেছে তারাও

সুত্র: আনন্দবাজার পত্রিকা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ