রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কলকাতা স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আটক ৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইডেন গার্ডেন্সে পাকিস্তান-বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকা হাতে এক যুবক। ছবি: টুইটার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় চারজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনই ভারতীয় এবং ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরেই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন তারা।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।