শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

আবারো গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা।

ফিলিস্তিন টেলিকম কোম্পানি ‘প্যালটেল’ এই তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানায়, গাজার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা আবারো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক রুটগুলোয় আবারো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে এই বিপর্যয় ঘটেছে।
এর আগে গাজায় ইসরায়েলি বাহিনী স্থলঅভিযান শুরুর সময় একইভাবে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

স্থগিত অভিযানের আগে গাজায় যেন কোনোভাবেই ইন্টারনেট, মুঠোফোন নেটওয়ার্কের সংযোগ না থাকে, তা নিশ্চিত করেছে ইসরায়েল। ফলে অমানবিক আগ্রাসনের নির্যাতনে দিন কাটানো ২০ লাখের বেশি ফিলিস্তিনিরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেননি। রবিবার আংশিক সংযোগ ফেরার আগে ৩৪ ঘণ্টা গাজাবাসীরা তাদের নিত্য ট্রাজেডিগুলো সম্পর্কে জানাতে পারেননি। বহির্বিশ্ব সেখানকার নৃশংস ঘটনার বিষয়ে ছিল অন্ধকারে।

মোবাইল ও ইন্টারনেট সংযোগ আংশিক পুনর্বহালের দুদিনের মাথায় আবারো একই ঘটনা ঘটলো এই উপত্যকায়।

উল্লেখ্য, জনবহুল আর বসতিপূর্ণ সরু এক চিলতে ভূখণ্ড গাজা উপত্যকা। এরমধ্যে উপর্যুপরি বোমাবর্ষণ, চারদিকে ধবংসস্তূপ। বোমায় নির্বিচারে প্রাণ হারিয়েছে সাড়ে আট হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিপে চাপা পড়ে আছে বহু সংখ্যক লাশ। অবরুদ্ধ উপত্যকায় নেই খাদ্য, পানি বা বিদ্যুৎ। এত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। বিভৎস, নিরুপায় এক বাস্তবতার মুখোমুখি গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দা। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ