শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

হামাসের প্রতিরোধে পিছু হটলো ইসরায়েলি সামরিক বাহিনী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলমান ইসরাইল-হামাস সংঘাতে প্রবল প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করেছে হামাস যোদ্ধারা। সোমবার (৩০ অক্টোবর) গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সাথে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয় এবং ইসরায়েলি সেনারা পিছু হটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার ঢুকে পড়ে এবং এরা অনবরত বোমা হামলা চালায়। লেবানন ও সিরিয়া সীমান্তেও অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েল।

হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা জানিয়েছেন, এই সংঘর্ষের জেরেই ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়।

প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলি ট্যাংকগুলো গাজা সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় হামাসের আক্রমণের শিকার হয়। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়।

গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন স্ট্রিটের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং এই সড়ক দিয়ে কোনও যানবাহন যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

সুত্র: আল জাজিরা

এনএ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ