লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ওই ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিধি বেড়েই চলেছে এবং এর মধ্যেই ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এলো।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টারস।
