শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

গাজায় ইহুদিবাদীদের কবর রচিত হবে: ইরানি কমান্ডার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জহিরুল ইসলাম>>

ইরানের রেভুলেশন গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামী বলেছেন যে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে যুদ্ধের আগুন প্রজ্জ্বলিত করছে। আর এই হীন উদ্দেশ্যেই তারা ইহুদিবাদী সত্তাকে সহযোগিতা করছে।

ইরানের মাশহাদ শহরের এক সমাবেশে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শক্ত ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি ইহুদিবাদীরা গাজায় স্থল হামলা চালায়, তবে  সেখানে তাদের কবর রচিত হবে। বক্তব্যে তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে, তাদের এই অনবরত গণহত্যা তাদের নিয়তির মোড় ঘুরিয়ে দেবে। আর যে আগুন তারা প্রজ্জ্বলিত করছে, তাতে তারাই পুড়ে ছাই হয়ে যাবে।

ইসরায়েলের পতন নিশ্চিত উল্লেখ করে সালামী বলেন, ফিলিস্তিনের প্রতি  পশ্চিমাদের বিদ্ধেষপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। তবে তারা রাত ব্যতীত ফিলিস্তিনের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। অচিরেই ফিলিস্তিনের মাটিতে হামাসের তুফান আল আকসা অভিযানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স এই অঞ্চলে শোচনীয় পরাজয় বরণ করবে। 

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ