শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ৭১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে এই সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।

এর আগে, সোমবার (১৬ অক্টোবর) গাজায় বিমান হামলা বন্ধের কথা জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। তবে সে সময় স্থায়ীভাবে গাজায় বিমান হামলা বন্ধ করা হয়েছে কি না, তা বলা হয়নি। এরপর আবারও বিমান হামলা করা হলো।

এদিকে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে কয়েক শ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ