সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলন: অতীতের স্বীকৃতি, ভবিষ্যতের অঙ্গীকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ ৩ যেখানে হওয়ার কথা ছিল সিনেমা হল, ছদর সাহেব গড়লেন ইলমের মিনার লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সম্মেলনে যোগ দিতে সকালে বেইজিং পৌঁছেন তিনি। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শির জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এবার বিআরআই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন। ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক ক্ষমতাধর কোনো দেশে এটি তার প্রথম সফর। 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং পুতিনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমশ নানা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েন পুতিন।