ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্যও রয়েছে।
এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২২০০ ইসরায়েলি। অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪০০। সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সকাল থেকে শুরু হওয়া হামাসের হামলায় ৭০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)। এছাড়া গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় আর ২ হাজার ১৫০ জন ইসরায়েলি আহত হয়েছে।
আইডিএফের মতে, গাজা উপত্যকা থেকে হামলার সময় ৩ হাজার ২৮৪টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস বলছে, তাদের ছà§
